শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মুনীর চৌধুরীর জন্মশতবর্ষে কুবির বাংলা বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স

    মুনীর চৌধুরীর জন্মশতবর্ষে কুবির বাংলা বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স। 'বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী' শীর্ষক কনফারেন্সটি
    আগামী ২৬ ও ২৭ নভেম্বর উক্ত কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। 

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। 

    কনফারেন্সের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে 'বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী'। কনফারেন্সে প্রবন্ধ জমা দেওয়া জন্য নির্ধারিত হয়েছে বেশ কিছু উপবিষয়। এর মধ্যে রয়েছে– বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, যেকোনো নাট্যকারের রচনায় প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, নির্বাচিত নাটকে প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব নিয়ে তুলনামূলক মূল্যায়ন, নাট্যকার মুনীর চৌধুরীর জীবন-মানস ও জন্মশতবর্ষে তাঁর রচনার নবমূল্যায়ন। পাশাপাশি উল্লেখিত বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রবন্ধ জমা দেওয়ার সুযোগ থাকবে। নির্বাচিত প্রবন্ধসমূহ কনফারেন্স উপলক্ষে প্রকাশিত 'ভাষা-সাহিত্য পরিক্রমা' জার্নালে প্রকাশিত হবে।

    কনফারেন্সের সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, 'বাংলা বিভাগ প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। এতে আমরা সবাই আনন্দিত। আমরা আশা করি এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। এর মাধ্যমে বাংলা বিভাগের সাফল্য আরও বৃদ্ধি পাবে।'

    কনফারেন্সের আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, 'আমরা বাংলা বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি। এটি নভেম্বরের ২৬ এবং ২৭ তারিখ অনুষ্ঠিত হবে। আমাদের কনফারেন্সে মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী।'

    তিনি আরও বলেন, 'একটা বিশেষ বিষয় হচ্ছে এই বছর বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মশতবার্ষিকী। তিনি স্কুল পর্যায় থেকেই নাট্যকার হিসেবে বেশি পরিচিত। তাই এই দুটো বিষয় সামনে রেখে আমরা কনফারেন্স ঘোষণা করেছি। ৭ অক্টোবর তারিখের মধ্যে প্রবন্ধ সারসংক্ষেপ জমা দিতে হবে। যাদের সারসংক্ষেপ গৃহীত হবে তাদের ৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রবন্ধ জমা দিতে হবে। আমরা ২৬ নভেম্বর কনফারেন্স রেখেছি কারণ ওই দিন মুনীর চৌধুরীর জন্মদিন।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন