বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মাঠে আঘাতে ২১ বছর বয়সী ক্রীড়াবিদের মৃত্যু

    মাঠে আঘাতে ২১ বছর বয়সী ক্রীড়াবিদের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফুটবলের উজ্জ্বল প্রতিভা বিলি ভিগার মাঠে গুরুতর আঘাতে প্রাণ হারালেন মাত্র ২১ বছর বয়সে। ভিগার চিচেস্টার সিটিতে খেলা চলাকালে ইসমিয়ান লিগের উইনগেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ম্যাচে মস্তিষ্কে আঘাত পান। আঘাতের ১৩ মিনিটের মধ্যে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।

    ভিগার মস্তিষ্কের গুরুতর আঘাতের কারণে কোমায় ছিলেন। চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। চিচেস্টার সিটি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার পর বিলি কোমায় চলে যান। অস্ত্রোপচারের মাধ্যমে সামান্য উন্নতি হলেও আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে, শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

    বিলি ভিগার ২০১৭ সালে ১৪ বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দেন। ২০২২ সালে আর্সেনালের সঙ্গে পেশাদার চুক্তি করার পর তিনি ডার্বি কাউন্টি অনূর্ধ্ব-২১ এবং ইসবর্ন বোরোতে খেলেছেন। ২০২৪ সালের জুলাইয়ে হেস্টিংস ইউনাইটেডে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে যোগ দেন এবং চলতি মৌসুমে চিচেস্টারে নাম লেখান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন