শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে আটক 

    সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা সদর উপজেলার খানপুর বাজার থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

    আটককৃত ছাত্রলীগ কর্মী রাসেল খানপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার পিতা আক্তারুজ্জামান শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

    সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি জানান, “ছাত্রলীগের ওই কর্মী খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে আমরা আইন অনুযায়ী তাকে পুলিশে সোপর্দ করেছি।”

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল আলম আটককৃত ছাত্রলীগ কর্মীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন