শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন

    সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘টেকসই উন্নয়নে পর্যটন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হলো বিশ্ব পর্যটন দিবস ২০২৫। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

    সকালের আলো ঝলমলে আবহে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে বের হয় র‍্যালিটি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে মিলিত হয় আলোচনায়।

    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ট্যুরিস্ট পুলিশের এসআই মফিজুর রহমান, সাব-ইন্সপেক্টর সুজিত সরকার, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ.ন.ম. নাজমুল উলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসেন।

    এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ ও সাতক্ষীরা ফায়ার স্টেশনের লিডার মো. খাইরুজ্জামান প্রমুখ।

    বক্তারা বলেন, পর্যটন কেবল বিনোদনের মাধ্যম নয়—এটি অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। সুন্দরবন, ঐতিহাসিক নিদর্শন, নদী-খাল আর গ্রামীণ সৌন্দর্যে সমৃদ্ধ সাতক্ষীরা পর্যটনের এক অফুরন্ত ভাণ্ডার। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

    দিবসের আয়োজনে অংশগ্রহণকারীরা আরও বলেন—পর্যটনের প্রসারে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে সাতক্ষীরা হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন পীঠস্থান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন