বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • টানা দ্বিতীয়বার ভারতের কাছে ফাইনালে পরাজয় বাংলাদেশের

    টানা দ্বিতীয়বার ভারতের কাছে ফাইনালে পরাজয় বাংলাদেশের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুব ফুটবল দল আবারও ভারতের কাছে পরাজিত হলো। মূল সময় ২-২ গোলে সমতা থাকলেও টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে চূড়ান্তভাবে ভারতের হাতে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য গড়লো। লাল-সবুজ দল দুইবার পরপর ফাইনালে ভারতের কাছে পরাজিত হলো।

    এখন পর্যন্ত টুর্নামেন্টে ১১ বার অংশ নিয়ে ভারত জিতল রেকর্ড ৭ম শিরোপা। সমান সংখ্যকবার অংশ নিয়ে বাংলাদেশ শিরোপা জিতেছে মাত্র দুইবার।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স গ্রাউন্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। মাত্র ৩ মিনিটেই দাল্লালমৌন গ্যাংটে গোল করে দলকে এগিয়ে দেন। ২৫ মিনিটে মানিকের হেডে সমতায় ফেরে বাংলাদেশ। তবে বিরতির আগেই ৩৮ মিনিটে আজলান শাহর গোলে আবারও এগিয়ে যায় ভারত।

    দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ মুহূর্তে রেদোয়ান গোল করে ম্যাচ ২-২ করেন, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে সেখানে দুর্বলতা স্পষ্ট হয় বাংলাদেশের। ৪-১ ব্যবধানে টাইব্রেকারে হেরে যায় তারা।


    গ্রুপ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছায় দুই দল। সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারায় ভারত, আর পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে ফাইনালে শেষ হাসি আবারও ভারতেরই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন