শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৈয়দপুরে আহলুস সুন্নাহ ট্রাস্টের কুইজ প্রতিযোগিতা ও মিলাদুন্নবী সম্মেলন সম্পন্ন

    সৈয়দপুরে আহলুস সুন্নাহ ট্রাস্টের কুইজ প্রতিযোগিতা ও মিলাদুন্নবী সম্মেলন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, খাতেমুন নাবিয়ীন কনফারেন্স ও ফাতেহা-ই-ইয়াজ দাহাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার রাতে শহরের আদিবা কনভেনশন হলে আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এ আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর জেলা সভাপতি আলহাজ্ব গোলজার আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাকিরুল মুনির ও খলিফা ইসলাম আশরাফী। সভাপতিত্ব করেন মাওলানা  আলহাজ্ব মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী।

    কুইজে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী অংশ নেয়। পূর্ণ নম্বর পেয়ে দুইজন প্রথম, ৪৯ নম্বর পেয়ে ছয়জন দ্বিতীয় এবং ৪৮ নম্বর পেয়ে পাঁচজন তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সকল অংশগ্রহণকারীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কারও।

    বক্তারা ইসলামের আলো ছড়িয়ে দিতে নিয়মিত ইসলামিক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান এবং শেষ নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈমান অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন।

    অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন