শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ যাত্রায় সতর্কবার্তা

    বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ যাত্রায় সতর্কবার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাসী বাংলাদেশি মালদ্বীপে ভ্রমণেচ্ছুদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। 

    বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সবার সুবিধার্থে হাইকমিশন এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ করেছে।

    এতে বলা হয়, বাংলাদেশে ছুটিতে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না। যদি পাসপোর্টের তথ্য পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করাসহ প্রয়োজনে হাইকমিশন থেকে সংশোধনপত্র সংগ্রহ করে তথ্য পরিবর্তন করতে হবে।

    আরও বলা হয়, বাংলাদেশ থেকে মালদ্বীপ গমনের সময় সিগারেট বা বিড়ি বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ সংঘটিত হলে প্রবাসীদের বিপুল পরিমাণ আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে। 

    বিশেষ করে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। মালদ্বীপের আইনের অধীনে এ অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

    এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঔষধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে আনতে হবে। প্রেসক্রিপশন ব্যতীত ঔষধ বহনের ফলে আর্থিক জরিমানাসহ অন্যান্য আইনানুগ শাস্তির সম্মুখীন হতে পারে। একইভাবে রান্না করা খাবার বহন করাও দেশটিতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

    এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস, পলিব্যাগ বা এ ধরনের অন্য কোনো সামগ্রী বহন করা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন