বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’ ঘোষণা

    বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’ ঘোষণা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট আজ দুপুর দুইটায় অনলাইনে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। মাত্র ৩০ মিনিটের মধ্যে ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচের সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিক্রির এই তথ্য আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটি নিশ্চিত করেছে।

    বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, 'আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ যে টিকিট গুলো ছেড়েছিলাম সেগুলো সবই বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২৪ মিনিট লেগেছে আর হয়তো পেমেন্ট ফেলিউর বা অন্য কিছুর জন্য হয়তো আরো ৫-৬ মিনিট লেগেছে। সব মিলিয়ে আধঘন্টার মধ্যে টিকিট বিক্রি হয়েছে।'

    জাতীয় স্টেডিয়ামে গ্যালারি আসন ১৮ হাজার। ক্লাব হাউজ ১ হাজার। আধ ঘন্টার মধ্যে ১৯ হাজার টিকিট বিক্রি অনেকটা আশ্চর্যজনক। এ নিয়ে তাজওয়ার বলেন, 'এটা অবশ্যই ভালো সংবাদ৷ আমরা অনলাইনেও দেখেছি টিকিট স্মুথলি গ্রহণ করেছেন গ্রাহক। আপনারা তদন্ত করে দেখেন কোনো অনিয়ম পান কিনা, আমাদের বলেন তদন্ত করব।'

    সিঙ্গাপুর ম্যাচে উগান্ডা থেকে টিকিট কেনার ঘটনা ঘটেছিল। এবার দেশের বাইরে কোন কোন দেশ থেকে টিকিট সংগ্রহ হয়েছে এমন প্রশ্নের উত্তরে তাজওয়ার বলেন, 'এখন পর্যন্ত বাংলাদেশ ও জার্মানি থেকে টিকিট সংগ্রহ বেশি করতে দেখা গেছে। পরবর্তীতে আরো দেখে বিস্তারিত বলতে পারব।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন