শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মুফতি আলী আকবর সিদ্দিকীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

    মুফতি আলী আকবর সিদ্দিকীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি আলী আকবর সিদ্দিকীর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ১ নং বাংলাবাজার ইউনিয়নে গণসংযোগের সূচনা হয়। পরে বাজারের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় জনসাধারণের মাঝে প্রচারণা চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে এসে কর্মসূচি শেষ হয়। 

    এ সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ হাতপাখা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের হাতে লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে পথসভায় মুফতি আলী আকবর সিদ্দিকী বলেন, “পীরসাহেব চরমোনাই এই এলাকার মানুষকে ভালোবাসেন, তাই আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি আপনাদের সন্তান, আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনাদের সহযোগিতায় নির্বাচিত হয়ে ছাতক-দোয়ারাবাজারকে একটি মডেল আসনে রূপান্তর করতে চাই।”

    তিনি আরও বলেন, “দীর্ঘদিন দোয়ারাবাজারের মানুষ নিজ এলাকার প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার যেহেতু সেই সুযোগ এসেছে, আমি সবচেয়ে বেশি হকদার। আমি আপনাদের ছেড়ে যাব না, আপনারাও আমাকে ছেড়ে যাবেন না। আপনাদের মহামূল্যবান ভোটে এমপি হয়ে এলাকার মানুষের সেবা করাই আমার লক্ষ্য।”এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আসন্ন নির্বাচনে প্রমাণ করতে চাই ছাতক-দোয়ারাবাজার ইসলামী আন্দোলনের শক্ত ঘাঁটি।”

    গণসংযোগ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির হুসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ অলিউল্লাহ হাবিবী, ইউনিয়ন সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ক্বারী আতিকুর রহমান, ছাত্র আন্দোলন বাংলাবাজার ইউনিয়ন সভাপতি ক্বারী আরিফুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন