শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরার সাবেক মেয়র ও বিএনপি নেতা এমএ জলিলের ইন্তেকাল

    সাতক্ষীরার সাবেক মেয়র ও বিএনপি নেতা এমএ জলিলের ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও সাবেক চেয়ারম্যান, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এমএ জলিল আর নেই। 

    সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

    আব্দুল জলিল দুই দফায় সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদ: ১৯৯৩–১৯৯৯ এবং দ্বিতীয় মেয়াদ: ২০১১–২০১৬।

    মেয়র হিসেবে তাঁর সময়কালে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছিল। বিশেষ করে:

    পৌরসভার পানির গ্রাহকদের জন্য পাইপলাইন সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম। সরকারি কলেজ সড়ক পিচঢালাইসহ সংস্কার। স্থানীয় সড়কের নামকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম। 

    এছাড়া তিনি সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় করে সাতক্ষীরা প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রেখেছেন।

    স্থানীয়রা মনে করছেন, এমএ জলিল ছিলেন একজন সক্রিয় ও সমাজমুখী নেতা। তার অবদানের কারণে পৌরসভা ও স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন