শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এশিয়া কাপ

    রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন ভারত

    রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন ভারত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চূড়ান্ত উত্তেজনার মধ্য দিয়ে এগিয়েছে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল। পাকিস্তান ১৪৬ রানের লড়াকু স্কোর দাঁড় করালেও তা ভারতের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১০ রান, কিন্তু তিলক বার্মা সেই মুহূর্তে অটল সাহস দেখিয়ে হারিস রউফের সঙ্গে লড়াইয়ে জিতিয়ে দিলেন ভারতকে। পাকিস্তানি বোলারদের কঠিন আক্রমণের মধ্যে বার্মা দাঁড়ালেন অটল পাহাড়ের মতো, দলের জন্য চূড়ান্ত জয় নিশ্চিত করলেন।

    হারিস রউফের প্রথম বলে ২, দ্বিতীয় বলে ছক্কা মেরেই ম্যাচ শেষ করে দেন তিনি। শেষ পর্যন্ত রিঙ্কু সিং বাউন্ডারি মেরে ভারতকে জয় এনে দিলেন। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত।

    ম্যাচের শুরুতে পাকিস্তান যেভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল- আজ বুঝি হাই স্কোরিং একটা ম্যাচ দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু শেষ পর্যন্ত হাই স্কোরিংয়ে সম্ভাবনা জাগিয়ে তোলা ম্যাচটি পরিণত হলো লো স্কোরিংয়ে।

    পাকিস্তানের করা ১৪৬ রানের সহজ ইনিংসটা পাড়ি দিতেও বেশ কষ্ট করতে হয়েছে ভারতকে। এক তিলক বার্মা যদি না দাঁড়াতেন, তাহলে জয়টা সম্ভব হতো না।

    জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটারদের শুরুতে বেশ চেপে ধরেছিল পাকিস্তানি বোলাররা। ২০ রানেই সেরা তিন ব্যাটার- অভিষেক শর্মা, শুভমান গিল ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন ফাহিম আশরাফ এবং শাহিন আফ্রিদি।

    এ পরিস্থিতিতে ধুঁকতে থাকা ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন তিলক বার্মা এবং সাঞ্চু স্যামসন। এ দু‘জনের ৫৭ রানের জুটিতেই গড়ে ওঠে ভারতের জয়ের স্বপ্ন। একটি ছক্কা হাঁকাতে গিয়ে সাঞ্জু স্যামসন সাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ২১ বলে ২৪ রান করেন তিনি।

    এরপর জুটি বাধেন তিলক বার্মা ও শিবাম দুবে। এ দু‘জনের ব্যাটে গড়ে ওঠে ৬০ রানের অনবদ্য এক জুটি। তাতেই নিশ্চিত হয়ে যায় ভারতের জয়। শেষ মুহূর্তে শিবাম দুবে ২২ বলে ৩৩ রান করে আউট হয়ে গেলে বাকি কাজ সারেন তিলক বার্মা এবং রিঙ্কু সিং।

    পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে বাজে এবং খরুচে ছিলেন হারিস রউফ। কোনো উইকেট তো পান‘ইনি। উল্টো প্রথম তিন ওভারে দিয়েছিলেন ৩৭ রান। সেই হারিস রউফের কাঁধেই শেষ ওভারে ১০ রান রক্ষার দায়িত্ব দিয়েছিলেন অধিনায়ক সালমান আগা। কিন্তু একটি করে বাউন্ডারি আর ছক্কা হজম করে ২ বল বাকি থাকতেই ভারতকে জয় উপহার দেন হারিস।

    ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন তিলক বার্মা। ৩টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। ফাইনাল সেরা পুরস্কারও ওঠে তিলক বার্মার হাতে।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯ ওভারে ১৪৬ রান করে অলআউট হয়। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফাখর জামান ৯.৪ ওভারে গড়েছিলেন ৮৭ রানের জুটি। এরপরই পতন শুরু হয় পাকিস্তানের। শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট। ৫৭ রান করেন ফারহান। ৪৬ রান করেন ফাখর জামান। কুলদিপ যাদব নেন ৪ উইকেট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন