বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • চরফ্যাশনে বহিস্কৃত জামায়াত নেতা অনুসারীসহ যোগ দিলেন বিএনপিতে

    চরফ্যাশনে বহিস্কৃত জামায়াত নেতা অনুসারীসহ যোগ দিলেন বিএনপিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলার  দুলারহাট থানা শাখার সাবেক বহিস্কৃত বায়তুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে তার কতিপয় অনুসারীসহ বিএনপিতে যোগদান করেছেন।

    গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শরীফপাড়াস্হ নিজ বাসভবনে ফুলের মালা পরিয়ে বিএনপিতে তাদের স্বাগতম জানান ভোলা-৪ ( চরফ্যাশন ও মনপুরা) 
    আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম।

    মাওলানা ওমর ফারুক বলেন, ‘চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ আমার অনুসারীরা সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি।

    এ বিষয়ে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম সাংবাদিককে বলেন, ‘‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে জমায়াতে ইসলামীর ৪৫ জন নেতাকর্মী আজ বিএনপিতে যোগদান করেছেন। সে জন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। তাদের এই যোগদান বিএনপিকে আরো শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।

    এব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন দৈনিক আমার দেশকে বলেন, ‘মাওলানা ওমর ফারুককে অর্থ কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের দলীয় কার্যক্রমে তার অংশ নেই অনেকদিন ধরে।

    এক বছর পর সে যে কোনো দলে যোগাদান করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। আর বাকী যারা তার সঙ্গে যোগাদন করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না এবং কখনো জামায়াতে ইসলামীর রাজনীতিও করেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন