শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ডে পূজা মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

    সীতাকুণ্ডে পূজা মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা ও বড়বাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই- আজম বীরপ্রতীক।

    গতকাল সোমবার(২৯ সেপ্টেম্বর)বিকেল ৫টার দিকে  সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা ও বড়বাজার পূজামণ্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। পৌরসভা পূজা কমিটির সভাপতি সুজন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপন কৃ ষ্ণ দাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই- আজম বীরপ্রতীক।

    এসময় তিনি বলেন,পূজা সকলের জন্য আনন্দের বিষয়। এখানে পূজাতি ও যারা আইন-শৃঙ্খলার কাজে জড়িত ও এলাকাবাসী সকলেই এই আনন্দের অংশ। বর্তমানে দেশ এক বিশেষ পর্যায় অতিক্রম করছে। আমাদের সবার প্রিয় মাতৃভূমি একটি নির্বাচনের দিকে যাচ্ছে। দল-মত নির্বিশেষে নির্বাচনী প্রক্রিয়ায় সবাই যুক্ত হবে। আমরা আশা করছি আসন্ন নির্বাচনটিকে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সবাই উপভোগ করব। 

    আলোচনায় উপদেষ্টা আরো বলেন, সকলে মিলে হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকারের সব ধরনের সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহ, ওসি তদন্ত মো. আলমগীর হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্যামল পালিত, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বাহাদুর শাস্ত্রীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন