বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ভারতীয় অধিনায়কের অভিযোগ, ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান

    ভারতীয় অধিনায়কের অভিযোগ, ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপ ফাইনালের পর অপ্রীতিকর ঘটনার ছাপ ক্রিকেট ইতিহাসে বিরল। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতের দল।

    তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দল স্পষ্ট করে জানিয়েছে, তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি থেকে ট্রফি গ্রহণ করতে রাজি নয়। নাকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদও ধারণ করছেন।

    ভারতীয় দলের এমন আচরণের পর বেঁকে বসেন নাকভিনও। তার পরিষ্কার কথা, এসিসি সভাপতি হিসেবে তিনিই পুরস্কার তুলে দেবেন, নয়তো দেওয়া হবে না।

    ভারতীয় দল এখনও ট্রফি হাতে পায়নি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমরা তো ড্রেসিংরুমের দরজা বন্ধ করে বসে ছিলাম না। কাউকে অপেক্ষায়ও রাখিনি। ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে। আমি সেটিই দেখেছি। আমি জানি না, কিছু লোক আমাদের ভিডিও করছিল। আমরা তখন দাঁড়িয়েই ছিলাম। ভেতরে যাইনি।’

    গুঞ্জন ছিল, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কিংবা দেশের সরকারের নির্দেশে পিসিবি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমাররা। তবে এমন গুঞ্জন উড়িয়ে দেন ভারতীয় দলপতি।

    সূর্যকুমার বলেন, ‘প্রথমেই পরিষ্কার করে বলি, পুরো টুর্নামেন্টে সরকার বা বিসিসিআই-কেউই আমাদের বলেনি যে যদি কেউ ট্রফি দেয়, আমরা নেব না। মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি। তারা (এসিসি কর্মকর্তারা) তখন মঞ্চে দাঁড়িয়ে ছিলেন, আর আমরা নিচে। আমি শুধু দেখেছি, তারা মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিল। কী নিয়ে বলছিল, সেটি আমি জানি না। এরই মধ্যে গ্যালারি থেকে কিছু মানুষ দুয়ো দিতে শুরু করল। তারপর দেখি, তাদের একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল।’

    নাকভি এসিসি চেয়ারম্যানের বিধি অনুযায়ী ট্রফি দেওয়ার বিষয়ে অনড় থাকেন। তখন উপস্থাপনার দায়িত্বে থাকা সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল ঘোষণা দেন, ‘আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে যে আজ রাতে ভারতীয় দল তাদের পুরস্কার গ্রহণ করবে না। সুতরাং এখানেই ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হচ্ছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন