বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • তাড়াশ যুবদলের দুই নেতার বিরুদ্ধে মানববন্ধন ও থানায় অভিযোগ

    তাড়াশ যুবদলের দুই নেতার বিরুদ্ধে মানববন্ধন ও থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের পুকুর দখল চেষ্টার অভিযোগে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মানববন্ধন ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুরপিপল ছয়গাটি পুকুর পাড়ে সুফলভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    সুফলভোগীরা জানান, গত ৫ আগস্টের পর মৎস্য কর্মকর্তা মসগুল আজাদের কাছে পুকুরটি লিজ নেওয়ার জন্য আবেদন করা হলে তিনি তাদের মাছ চাষ শুরু করতে বলেন। পরে স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে দুটি গ্রুপ একত্রিত হয়ে প্রায় ৮০টি পরিবার পুকুরে মাছ চাষ শুরু করে।

    মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিযোগ করে বলেন, হঠাৎ যুবদল নেতা মাসুম ও শুকুর দলবল নিয়ে এসে পুকুরে পোনা মাছ ছেড়ে দাবি করেন এ পুকুর তাদের। একই সঙ্গে মাছ চাষ করতে হলে প্রতি পক্ষকে ২ লাখ টাকা দিতে হবে বলেও হুমকি দেন তারা। এ ঘটনায় বিভিন্ন মহলে প্রতিকার চাইতে গিয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের ও মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

    তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম বলেন, সবাইকে জানিয়ে সুফলভোগীদের চার লাখ টাকা দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের কাছে থেকে টাকা দিয়ে চাষাবাদ করার নিয়ম না থাকলেও অনেকেই করছেন বলে আমরাও শুরু করেছি।

    এ বিষয়ে শুকুর মির্জা বলেন, নিয়মানুযায়ী ৮০জন সুফলভোগীদের মধ্যে থেকে প্রকৃত ৩০জন ব্যক্তির নিকট অর্থ দিয়ে ওই পুকুরে চাষাবাদ করে আসছি। অবশিষ্ট ৫০ জনকে টাকা পরিশোধ করার কোন প্রশ্নই আসে না। তারপরেও তারা আমাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি সমাধানের জন্য তাদের নিয়ে কিছুদিন পর বসা হবে।

    তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা) বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না।

    এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন