বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সমালোচনা কাটিয়ে সুখবরের মুখ দেখলেন সাকিব

    সমালোচনা কাটিয়ে সুখবরের মুখ দেখলেন সাকিব
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘোষণা করেছেন, দেশের জার্সিতে আর খেলতে দেওয়া হবে না সাকিবকে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুখবর পেয়েছেন কানাডা থেকে, যা কিছুটা স্বস্তির খবর হিসেবে এসেছে।

    কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ৮ অক্টোবর পর্দা উঠবে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

    সাকিব ছাড়াও মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে খেলতে দেখা যাবে জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইদের। কানাডার এই লিগে বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা ক্রিকেটারকে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজারাও নাম লিখিয়েছেন এই আসরে।

    এক নজরে মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন