শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভিনিসিয়ুস ফিরেছেন ব্রাজিল দলে, নেইমারের জায়গা এবারও শূন্য

    ভিনিসিয়ুস ফিরেছেন ব্রাজিল দলে, নেইমারের জায়গা এবারও শূন্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে এই স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তারকা ফুটবল তারকা নেইমার এবারও দলে নেই। ইনজুরির কারণে অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় যেমন রাফিনহা, মার্কুইনহোসেও দলে স্থান পাননি।

    ২৬ জনের স্কোয়াডে দুইজন ঘরোয়া লিগের খেলোয়াড়ও সুযোগ পেয়েছেন। দল আগামী ৬ অক্টোবর সিউলে একত্রিত হবে। ব্রাজিলের গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ডদের তালিকায় ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছেন।

    ব্রাজিল স্কোয়াডের গোলরক্ষকরা হলেন বেন্তো, এডারসন ও হুগো সাউজা। ডিফেন্ডার হিসেবে খেলবেন ভ্যান্ডারসন, ওয়েসলি, কাইও হেনরিক, এডার মিলিতাও, ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস প্রমুখ। মিডফিল্ডাররা হলেন আন্দ্রে, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, হোয়াও গোমেস এবং লুকাস পাকুয়েতা। ফরোয়ার্ড লাইনে আছে এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর হেসুস, লুইজ হেনরিক, মাতেউস কুনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

    ব্রাজিলের এই স্কোয়াড নভেম্বরের ফিফা উইন্ডোয় ইউরোপে আফ্রিকান দলের বিপক্ষে ম্যাচ খেলবে। এছাড়া আগামী মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচের সম্ভাবনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন