শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চ্যাটজিপিটিতে নতুন ফিচার

    চ্যাটজিপিটিতে নতুন ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চ্যাটজিপিটি এআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা জীবনকে অনেক সহজ করেছে। শুধু প্রশ্নের উত্তর না দিয়ে, কবিতা লেখা, রেসিপি তৈরি, গণিত সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট বা রিপোর্টের কাজেও সহায়তা করে।

    ওপেনএআই এবার চ্যাটজিপিটিতে যুক্ত করছে নতুন একটি ফিচার। যার নাম পালস। এটি নিজে থেকেই আপনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে। ধরুন আপনার একজন ব্যক্তিগত সহকারী আছে যে সারারাত আপনার জন্য কাজ করে। পালস ঠিক তাই।

    এটি আপনার সাম্প্রতিক চ্যাট, আপনার পছন্দের বিষয় এবং অন্যান্য ডাটা বিশ্লেষণ করবে। তারপর প্রতিদিন সকালে পালস আপনাকে তৈরি করে দেবে আপনার জন্য বিশেষভাবে তৈরি একটি তথ্যের প্যাকেজ।

    ধরুন আপনি পালসকে বললেন ডায়েট। পালস আপনার ফোনের সব ডাটা, চ্যাট এনালাইসিস করে আপনার উপযোগী একটি ডায়েট চার্ট করে দেবে। কোনো স্থানের নাম লিখলেন, সেখানকার হোটেল-মোটেল থেকে শুরু করে দর্শনীয় স্থান, খাবার সব কিছু সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবে পালস।

    আপাতত শুধু প্রো ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে সংস্থা জানিয়েছে, খুব শিগগির প্লাস ব্যবহারকারীদের জন্যও এটি নিয়ে আসা হবে।

    এখন পর্যন্ত চ্যাটজিপিটি ছিল একটি ‘রিঅ্যাক্টিভ’ টুল। অর্থাৎ, প্রশ্ন করলে তবেই উত্তর দিত। কিন্তু পালস-এর মাধ্যমে এটি ‘প্রোঅ্যাক্টিভ’ হয়ে উঠছে। এটি আপনার প্রয়োজন বোঝার চেষ্টা করবে এবং নিজে থেকেই সাহায্য করতে এগিয়ে আসবে।

    সূত্র: ওপেনএআই


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন