বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি আবেদনের 

    সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি আবেদনের 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির অনলাইন আবেদন জমার সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এমফিল প্রোগ্রামের জন্য আবেদন ফি ১,৫০০ টাকা, আর পিএইচডি প্রোগ্রামের জন্য ২,০০০ টাকা। আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে বা পে-স্লিপ ডাউনলোড করে ফি জমা দিতে পারবেন। এরপর ৫ নভেম্বর পর্যন্ত অনলাইন থেকে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে।

    আর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত গবেষকরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম শুরু করবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন