শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপের যাত্রা বাংলাদেশের

    পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপের যাত্রা বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী বিশ্বকাপে চমকপ্রদ এক জয় অর্জন করেছে বাংলাদেশ। নিগার সুলতানাদের দল পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এটি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের মেয়েদের মাত্র দ্বিতীয় জয়, তবে এসেছে ভিন্নরকম দৃঢ়তার সঙ্গে।

    প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

    এরপর সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা।

    এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৬২ রানের পার্টনারশিপ।
    সোবহানা মুস্তারী শেষ দিকে চার মেরে ১৮.৫ ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেন।

    পাকিস্তানের হয়ে রামিন শামিম, ডায়ানা বেগ ও অধিনায়ক ফাতিমা সানা একটি করে উইকেট নেন।

    টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ভুগে ৩৮.৩ ওভারে অলআউট হয় পাকিস্তান।

    শুরুতেই মাত্র ২ রানে ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে সাজঘরে পাঠান মারুফা আক্তার।
    এরপর মুনিবা আলী (৩৫ বলে ১৭) ও রামিন শামিম (৩৯ বলে ২৩) ৪২ রানের জুটি গড়লেও দুজনের বিদায়ের পর ধসে পড়ে পাকিস্তানের ইনিংস।

    অধিনায়ক ফাতিমা সানা ২২, সিদরা নেওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করে কিছুটা লড়াই করেন। শেষ দিকে ডায়ানা বেগ অপরাজিত থেকে ১৬ রানের ইনিংস খেলেন।

    বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার—মাত্র ৫ রান খরচায় ৩.৩ ওভারে নেন ৩ উইকেট।

    এ ছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট শিকার করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন