বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • শারজায় আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

    শারজায় আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারজায় তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশের দল।

    পথমে বাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে আফগানিস্তান। জবাবে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় টাইগাররা।

    আফগানিস্তানের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ১০৯ রানের জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ।

    তবে ৫৪ রানে পারভেজ ইমনের বিদায়ের পর ছন্দপতন হয় টাইগারদের ইনিংসে। এরপর রশিদ খানের ঘূর্ণিতে একে একে ফিরে যান সাইফ হাসান, ফিফটি করা তানজিদ তামিম, জাকের আলী, শামিম হোসেন। নুর আহমেদের বলে তানজিম সাকিব এলবিডব্লু হলে ১০৯ রানে শূন্য ইউকেট থেকে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে আনেন নুরুল হাসান সোহান।

    সোহান ২৩ রানে ও রিশাদ ১৪ রানে অপরাজিত থেকে ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 
    রশিদ খান নেন ৪ উইকেট। একটি করে উইকেট শিকার করেন ফরিদ মালিক ও নুর আহমেদ।

    এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান।

    সেখান থেকে রহমানুল্লাহ গুরবাজের ৪০ ও মোহাম্মদ নবীর ৩৮ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে আফগানিস্তান। 
    রিশাদ ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। তাসকিন, মুস্তাফিজ ও নাসুন নেন এক উইকেট করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন