বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

    জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায়  সম্পদ রক্ষা, পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা মামলায় জড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইয়ানুর বেগমের পরিবার। 

    শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

    সংবাদ সম্মেলনে অপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইয়ানুর জানান, তিনি আলীনগর ইউনিয়নের মহিলা দলের সাবেক আহ্বায়ক। ভোলা সদর উপজেলার আলিনগরের রুহিতা ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা, মৌজা: রুহিতা, খতিয়ান নং: সি এস ৫৭ নং এর জমি দীর্ঘদিন ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছেন তিনি। 

    কিন্তু ইসমাইল হোসেন বাবুলগংরা স্বৈরাচার আওয়ামী লীগের আমলে ওই ইউনিয়নের আওয়ামী লীগের দোসর বশির চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল করতে চেষ্টায় ব্যর্থ হয় গত ৫ আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বিএনপির নাম ভাঙ্গিয়ে ইমরান হোসনে নিরব কে দিয়ে পুনরায় আমাদের জমি দখলের চেষ্টা করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পারিবারিক ও সামাজিক ভাবে হেয়ও প্রতিপন্ন করছে।

    তিনি আরো জানান, ইসমাইল হোসেন বাবুলগংরা তাদেরকে কে ফাঁসাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের নাটক সাজিয়ে ফেজবুকে অপপ্রচার চালায় শুধু তাই নয় তাদের নিজেদের শরিরের অঙ্গ প্রতঙ্গ নিজেরাই ক্ষত করে আমাদের বিরুদ্ধে থানায় মামলা দেয়। বাবুলগং রা বিভিন্ন সময়ে আমাদের বসত বাড়িতে এসে দেশীয়  অস্ত্র দ্বারা হামলা করে, এর আগে বেশ কয়একবার হামলায় আমাদের কয়েকজন আহত হয় এমতাবস্থায় তিনি ও  তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন আমরা অসহায়, নিরাপত্তাহীনতায় ভুগছি। জীবনের ভয়ে নিজ বাড়িতে পর্যন্ত থাকতে পারছি না। আমাদের ওপর সংঘটিত হামলার যথাযথ বিচার চাই এবং অপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন