বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আপনার ফোন হ্যাক হয়েছে কিনা জানবেন যেভাবে

    আপনার ফোন হ্যাক হয়েছে কিনা জানবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজকাল ফোন হ্যাক হওয়া সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হ্যাকাররা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করছে, এমনকি অনলাইনে আপনার পরিচয় চুরি করতে পারে। তাই যে কোনো সময়, যে কেউ হ্যাকারদের টার্গেট হতে পারেন।

    আপনি হয়তো ভাবছেন, “আমার ফোনে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই।” মনে রাখবেন, যে তথ্য আপনার কাছে গুরুত্বহীন, ডার্ক ওয়েব বা অন্য অপরাধী চক্রে তা মূল্যবান হতে পারে। ফোন হ্যাক হলে সচেতন হলে সহজেই বুঝা যায়।

    ফোন হ্যাকের প্রধান লক্ষণগুলো

    অস্বাভাবিক ব্যাটারি খরচ
    যদি ফোনে মাঝেমধ্যে সমস্যা হয়, সেটি স্বাভাবিক। কিন্তু হ্যাক হলে ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার চলতে থাকে, ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়।

    ফোনের অতিরিক্ত গরম হওয়া
    একটানা ব্যবহার করলে ফোন গরম হয়। কিন্তু ধারাবাহিকভাবে অতিরিক্ত গরম থাকলে ডিভাইসে ক্ষতিকারক সফটওয়্যার থাকতে পারে।

    অপ্রত্যাশিত ডাটা ব্যবহার
    হ্যাক হয়ে গেলে আপনার অজান্তে ডিভাইস থেকে তথ্য পাঠানো শুরু হয়। ফলে ডাটা খরচ আচমকা বেড়ে যায়।

    অস্বাভাবিক অ্যাপের আচরণ
    কোনো অ্যাপ নিজে থেকেই খুলছে, মেসেজ বা কল অন্যের কাছে যাচ্ছে, বা অচেনা অ্যাপ ডাউনলোড হচ্ছে—এটি হ্যাক হওয়ার অন্যতম লক্ষণ।

    পপ-আপ এবং বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে যাওয়া:
    ব্রাউজার ব্যবহার না করলেও হঠাৎ ফোনে প্রচুর বিজ্ঞাপন দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।

    ফোন ধীরগতি হয়ে যাওয়া
    হঠাৎ ফোন স্লো হয়ে গেলে, এটি হ্যাক হওয়ার একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন