বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ প্রকাশ

    আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় অর্জন করেছে বাংলাদেশ দল। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (০৩ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

    কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ, সেই প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। প্রথম ম্যাচে ওপেনিংয়ে দারুণ ব্যাটিং করেছেন তামিম-ইমন। আজও ওপেনিংয়ে তাদেরই দেখা যাবে। সেক্ষেত্রে তিনে নামবেন সাইফ।

    মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহীদ হৃদয়। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে শামীমের। সর্বশেষ তিন ম্যাচে দুটিতে শূন্যতে ফিরেছেন এই বাঁহাতি। নুরুল কাল অপরাজিত ২৩ রান করে দলের জয়ে ভূমিকা রাখায় আজ দলে টিকে যেতে পারেন।

    স্পিনার হিসেবে পারফরম্যান্স বিবেচনায় নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের আজও খেলার সম্ভাবনা বেশি। পরিবর্তন আসতে পারে বাংলাদেশের পেস বিভাগে। দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। মুস্তাফিজও এশিয়া কাপ থেকে টানা খেলছেন। তাই পেস বিভাগে পরিবর্তন আসতে পারে আজ। সেক্ষেত্রে বাঁহাতি শরীফুল ইসলামকে আজ দলে দেখা যেতে পারে।

    যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ
    বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন/তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরীফুল ইসলাম ও তানজিম হাসান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন