রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে একদিনে ৫ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২০ ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ‘আমার একটাই ছেলে, ওকে ছাড়া কীভাবে বাঁচব’ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকের মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধর্মমন্ত্রীর রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান সাকির ৩০ হাজার আসনের গ্যালারিতে ফাঁকা হাজারো চেয়ার, সাদামাটা এশিয়ান গেমসের উদ্বোধন গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে আহত গৃহবধূর মৃত্যু ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য
  • খাগড়াছড়ির অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার

    খাগড়াছড়ির অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি জেলায় ডাকা অবরোধ কর্মসূচি অবশেষে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। পূর্বে আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকা এই কর্মসূচি আজ শনিবার সকালে 'জুম্ম ছাত্র-জনতার' মিডিয়া সেল থেকে দেওয়া এক প্রেস বিবৃতির মাধ্যমে প্রত্যাহারের ঘোষণা আসে।

    বিবৃতিতে বলা হয়, ধর্মীয় রীতি অনুযায়ী শহীদদের পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসের আংশিক বিবেচনা করে এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিবৃতিতে জানানো হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর 'জুম্ম ছাত্র-জনতা'র পক্ষ থেকে প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান এবং এএসপি (তদন্ত)-এর প্রতিনিধিরা।

    আলোচনায় 'জুম্ম ছাত্র-জনতা' তাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। আলোচনার ফলস্বরূপ প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ ৫০ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।

    উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতা এই অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছিল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ