শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj

দুই দিনে ভরিতে ৪ হাজার ৪৩০ টাকা কমল ২২ ক্যারেট সোনার দাম

দুই দিনে ভরিতে ৪ হাজার ৪৩০ টাকা কমল ২২ ক্যারেট সোনার দাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ নতুন এ দাম শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

শনিবার সকালে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৮০৮ টাকা। এখন এ মানের সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিন ২১ ক্যারেটের সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ৮৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা করা হয়।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৩ বার। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

দেশের বাজারে গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়ে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন