শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য

    নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও উদ্যোক্তা হিসেবে ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁরা পিছিয়ে রয়েছেন। ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করা ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছেন নারী উদ্যোক্তারা। অন্যদিকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ৯১ শতাংশই নারী।

    বাংলাদেশ ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে নারীদের ব্যাংক আমানত হিসাব এক বছরে ১৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬ কোটি ৪১ লাখে দাঁড়িয়েছে। ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮ দশমিক ৫ শতাংশ এখন নারীদের নামে।

    তবে ঋণ হিসাবের ক্ষেত্রে নারীদের অংশ বেড়েছে কম। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ব্যাংকে নারীদের ঋণ হিসাব ছিল ২৫ লাখ ১০ হাজার, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ বেশি। কিন্তু মোট ঋণ হিসাবের মধ্যে নারীদের অংশ ২০ শতাংশ থেকে কমে ১৮ দশমিক ৬ শতাংশ হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএমএসএমই খাতে ৭০ হাজার ১৭১ কোটি টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান পেয়েছে ৫ হাজার ২৮৪ কোটি টাকা। তবে ঋণ পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যায় নারীদের অংশ ৩৭ দশমিক ৬ শতাংশ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশা বলেন, নারীদের ব্যাংক হিসাব বাড়লেও উৎপাদনশীল কাজে তাঁদের অংশগ্রহণ সে অনুপাতে বাড়ছে না। প্রাতিষ্ঠানিক জটিলতা, পারিবারিক দায়িত্ব, আর্থিক সাক্ষরতার অভাব ও ঝুঁকি নিতে অনাগ্রহ এর পেছনে ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে ঋণ নারীর নামে নেওয়া হলেও অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নেন পুরুষেরা।

    নারী উদ্যোক্তাদের সিএমএসএমই ঋণের সবচেয়ে বেশি, ৪১ দশমিক ৫ শতাংশ, গেছে উৎপাদন খাতে। এ খাতে ঋণের পরিমাণ ২ হাজার ১৯০ কোটি টাকা। বাণিজ্য খাতে ১ হাজার ৬২৩ কোটি এবং সেবা খাতে ১ হাজার ৪৭১ কোটি টাকা ঋণ পেয়েছেন তাঁরা।

    এদিকে মোবাইল আর্থিক সেবায় নারীদের অংশগ্রহণ বাড়ছে। ২০২৫ সালে দেশে এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ২ লাখ। এর মধ্যে নারীদের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। সারা দেশে এ সেবার জন্য সক্রিয় এজেন্ট রয়েছে ২০ লাখ ৩০ হাজারের বেশি।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ২০২১–২৬ মেয়াদের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের অগ্রগতিও তুলে ধরা হয়েছে। এতে ডিজিটাল আর্থিক সেবাকে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন