শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অক্টোবরে কমেছে সার্বিক মূল্যস্ফীতি, বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যের দাম

    অক্টোবরে কমেছে সার্বিক মূল্যস্ফীতি, বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যের দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

    সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮০ শতাংশে নেমেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে ৯ দশমিক ৩০ শতাংশ থাকা এই হার অক্টোবরে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে।

    এদিকে জাতীয় পর্যায়ে গড় মজুরি বৃদ্ধির হারও কমেছে। সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ, অক্টোবরে তা কমে হয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ।

    বিবিএসের ধারাবাহিক পরিসংখ্যানে দেখা যায়, টানা তিন মাস ৯ শতাংশের বেশি থাকার পর গত জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমেছিল। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে আবারও নিম্নমুখী হয়েছে।

    খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতির হার হ্রাস পেলেও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন