শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রকাশ্যে ডাকাতি

    যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রকাশ্যে ডাকাতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। মহাসড়কে এ ধরনের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চালক-যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং সড়কের নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

    শুক্রবার (৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এ হামলায় গাড়ির চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি দল প্রাইভেটকারটির কাচ ভেঙে যাত্রীদের ওপর হামলা চালায় ও লুটপাট করে। ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা ও দেশীয় অস্ত্র।

    ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। কড্ডার মোড়ে পৌঁছালে দেখেন ডাকাতরা গাড়ির যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে। ডাকাতরা সর্বস্ব লুটে নিয়ে দ্রুত সড়কের পাশের ধানক্ষেতে নেমে অন্ধকারে পালিয়ে যায়।

    এ সময় অন্য একটি গাড়ির যাত্রীরা পুরো ঘটনাটি ভিডিও করেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখা যায়। আহতদের মধ্যে একজন বৃদ্ধ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাত বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।

    ঘটনা প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, বিষয়টি তাদের জানা হলেও ঘটনাস্থল যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অন্তর্ভুক্ত।

    যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তবে সুনির্দিষ্ট স্থান নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন