বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ঢাকার ক্লাব প্রতিনিধিরা কে হচ্ছেন বিসিবি বোর্ডের পরিচালক

    ঢাকার ক্লাব প্রতিনিধিরা কে হচ্ছেন বিসিবি বোর্ডের পরিচালক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিসিবি নির্বাচনের তারিখ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে আগামীকাল সোমবার (৬ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আলোচনায় কিছু প্রার্থী নাম প্রত্যাহারের বিষয়ে কথা বলেছেন। গতকাল ঢাকার বিভিন্ন ক্লাব কাউন্সিলও নিজেদের দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হলে ক্লাব ক্রিকেট বয়কটের হুমকি দেওয়ার কথা জানিয়েছে তারা।

    ক্রীড়া উপদেষ্টার কাছে যে তিনটি দাবি করেছেন কাউন্সিলররা, তা হলো- পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় বৃদ্ধি করা (পেছানো), অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন এবং বর্তমান নির্বাচন কমিশন কিংবা নতুন গঠিত কমিশনের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।

    গেল বুধবার প্রার্থীতা প্রত্যাহারের পর সবমিলিয়ে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সবমিলিয়ে ১৬ জন ছিলেন। এর মধ্যে গতকাল সরে দাঁড়িয়েছেন ২ জন, তাহলে থাকলো ১৪ জন। সেখান থেকে ২ জন বাদ গিয়ে পরিচালক হবেন ১২ জন। কারা বাদ যাবেন সেটাও এক প্রকার নিশ্চিত করে বলা যায়।

    সেই হিসেবে ক্যাটাগরি-২ থেকে যে ১২ জন পরিচালক হতে যাচ্ছেন: 

    ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোহাম্মদ মুকছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান ভূঞা, এম নাজমুল ইসলাম, মো. মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।

    এদিকে কাটাগরি ১ (বিভাগ-জেলা) থেকে বোর্ড পরিচালক হতে যাচ্ছেন যারা-

    খুলনা- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
    চট্টগ্রাম- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর

    ঢাকা- আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম। আরেক প্রার্থী রেদোয়ান ফুয়াদ আজ প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে জানা গিয়েছে।

    সিলেট- রাহাত শামস

    বরিশাল- শাখাওয়াত হোসেন

    এদিকে ক্যাটাগরি ৩ থেকে লড়াই করবেন খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল। যেখানে ভালো একটা লড়াইয়ের আবাহাওয়া দেখছেন সবাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন