শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশে পৌঁছেই আত্মবিশ্বাসী হামজা: “আমরাই জিতব”

    বাংলাদেশে পৌঁছেই আত্মবিশ্বাসী হামজা: “আমরাই জিতব”
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার।

    অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলার সময় হামজা চৌধুরী জানান, “বাংলাদেশের হয়ে খেলতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। দলের সঙ্গে যুক্ত হয়ে দেশের হয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শন করাই আমার মূল লক্ষ্য।”

    তিনি আরও বলেন, “আমি আশা করি আমাদের দল মাঠে একটি শক্তিশালী ও আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করবে এবং দেশের ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে পারবে।”

    বাংলাদেশ জাতীয় দলের কোচ এবং দলের অন্যান্য খেলোয়াড়রাও বিমানবন্দরে উপস্থিত থেকে হামজা চৌধুরীর স্বাগত জানান। তার আগমনে দল ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, যা আগামী ম্যাচগুলোর জন্য দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

    হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই হামজার আগমন জাতীয় দলের ক্যাম্পে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামজা দূর থেকে সাংবাদিকদের হাত নেড়ে অভিবাদন জানান। এরপর পুলিশ প্রোটোকলে দুপুর ১২টার দিকে তাকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছে দেয়া হয়।

    হোটেলে পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর পাঠানো এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন,‘ভালো জার্নি করে এসেছি, সফল ক্যাম্প হবে। হংকংয়ের বিপক্ষে সবাই সাপোর্ট করতে আসবেন। ইনশাআল্লাহ আমরা উইন করব।’ জাতীয় দলের ম্যানেজার আমের খান পরে সাংবাদিকদের জানান, হামজা চৌধুরী প্রথমে কিছুক্ষণ বিশ্রাম নিতে চেয়েছিলেন। এরপর নিজেই নাকি আগ্রহ প্রকাশ করে বিকেলে জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন।

    হামজার আগমনের পর এখন অপেক্ষা কানাডা প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার শমিত সোমের জন্য। লিগে ম্যাচ থাকায় তিনি আজ ভোরে দেশে আসতে পারেননি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তার ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে, দলের ইনজুরি পরিস্থিতিও চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। সুমন রেজা ও মোহাম্মদ ইবরাহীম ইনজুরি নিয়ে ক্যাম্প ছেড়েছেন। দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনেরও হালকা চোট আছে। ম্যানেজার আমের খান জানান, তপু রিকভারি করছেন। তিনি বলেন,‘তপু গতকাল অনুশীলন করেছে, তবে পুরোদমে নয়। আজ বোঝা যাবে তার ইনজুরির প্রকৃত অবস্থা। আশা করছি সমস্যা হবে না।’

    আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে। ‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দুইয়ে থাকা হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান ৪ করে। আর এক পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চারে রয়েছে বাংলাদেশ ও ভারত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন