শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যাকাণ্ড, মামলা দায়ের

    বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যাকাণ্ড, মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যাকাণ্ডের দুই দিন পর অবশেষে তাঁর মা হাসিনা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি এলাকায় ভয়াবহ এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সিদ্দিকের চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে ছয়-সাতজন সন্ত্রাসী এসে তাঁকে ঘিরে ধরে। তাদের একজন বলে ওঠে, “তুই কোন হাত দিয়ে লিখিস, দেখি তো।” কথাটি বলার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে হায়াত উদ্দিনকে।

    রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    হায়াত উদ্দিন ছিলেন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করতেন এবং বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন।

    তদন্তে জানা গেছে, হায়াত উদ্দিন সামাজিক মাধ্যমে মাদক ব্যবসা, রাজনৈতিক দুর্নীতি ও ঠিকাদারি অনিয়ম নিয়ে সরব ছিলেন। এর আগেও তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় মামলার প্রধান আসামি ইসরাইল মোল্লা বিএনপির কর্মী এবং ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির জেলা সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও রয়েছে।

    বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহামুদ-উল-হাসান জানিয়েছেন, “হায়াত উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর মা মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”  ###### ছবি সংযুক্ত আছে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন