বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • দশমিনায় যুবদলের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ মানববন্ধন

    দশমিনায় যুবদলের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইলিশ ধরবোনা দেশের ক্ষতি করবোনা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরন, পরিবহন, বাজারজাতকরন, ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে এবং মা ইলিশ সংরক্ষণ শীর্ষক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল সাড়ে ১০টায় দশমিনা উপজেলার হাজির হাট লঞ্চঘাট নদীর তীরবর্তী  এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের আয়োজনে  ও উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট এনামুল হক রতন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম খান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. গোলাম মোস্তফা,  যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিলন, যুবকদের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছিন আলী খান, দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ।

    মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন-কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন এর নির্দেশে মা ইলিশ সংরক্ষণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মা ইলিশ শিকারে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন