শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভোট শেষ, ফলাফল প্রকাশের সময় নির্ধারিত

    ভোট শেষ, ফলাফল প্রকাশের সময় নির্ধারিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন নাটকীয়তার পর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে। নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন কমিশন সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করবেন।

    সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। এদিন নির্ধারিত সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে।

    দিনের শুরুতে ভোটাররা না আসলেও সময়ের সঙ্গে সঙ্গে কাউন্সিলরদের উপস্থিতি বাড়তে থাকে। এদিন ভোট দিতে এসে আলোচনার কেন্দ্রে ছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কারণ, নতুন বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি।

    বিসিবি নির্বাচনে ভোট দিলেন আমিনুল ইসলাম বুলবুল
    এ ছাড়াও দুপুরের পরে ভোট দিতে এসেছিলেন সাবেক বিসিবি সভাপতি ও ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে মনোনয়ন গ্রহণ করা ফারুক আহমেদ। নির্বাচন কেন্দ্রে উপস্থিত হতে তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। তবে তখন কথা বলতে চাননি তিনি।

    বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। 

    ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। ক্যাটাগরি-১ এ মোট কাউন্সিলর ৭১ জন। আর এখানে ১০টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন কাউন্সিলর।

    ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-১ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। আর এই ১২টি পদের জন্য লড়াই করবেন ১৬ জন কাউন্সিলর।

    অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এখানে কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছে ক্রিকেট ভক্তরা। যেখানে লড়াই করছেন দেশের ক্রিকেটের দুই অতিপরিচিত মুখ দেবব্রত পাল ও খালেদ মাসুদ পাইলট।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন