বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • মেডিকেল ভর্তিতে এবার লিখিত পরীক্ষাও বাধ্যতামূলক

    মেডিকেল ভর্তিতে এবার লিখিত পরীক্ষাও বাধ্যতামূলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিপরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার শিক্ষার্থী বাছাই করা হবে এমসিকিউ (বহুনির্বাচনী) ও লিখিত পরীক্ষার মাধ্যমে।

    সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সভায় মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ও পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করা হয়।

    সভায় অংশ নেওয়া দুজন কর্মকর্তা জানান, প্রথমবারের মতো মেডিকেল ভর্তিপরীক্ষায় এমসিকিউয়ের পাশাপাশি লিখিত অংশও থাকবে। তবে খুব বেশি নম্বর লিখিত অংশের জন্য থাকবে না। ১০ থেকে ২০ নম্বর লিখিত থাকতে পারে। বিষয়টি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) চূড়ান্ত করবে।’

    স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা ভর্তিপরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

    ভর্তিপরীক্ষায় লিখিত অংশ রাখার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার লিখিত অংশ থাকবে। তবে কত নম্বরের লিখিত থাকবে, সেটি চূড়ান্ত করে দ্রুত জানিয়ে দেওয়া হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন