শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘সি’ ক্যাটাগরি থেকে বিজয়ী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ

    ‘সি’ ক্যাটাগরি থেকে বিজয়ী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিতর্ক আর সমালোচনার মধ্যেই শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন, আর বাকি দুজন নির্বাচিত হবেন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। সন্ধ্যা ৬টার দিকে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।
    এদিকে, ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়ী হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

    ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং সশরীরে এসে ভোট দিয়েছেন ৯ জন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি। 

    এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি। 
     
    রাজশাহী বিভাগে ভোট ছিল ৯টি, তবে সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন সশরীরে ভোট দিয়েছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে তিনটি ই-ব্যালটে এবং দুইজন সশরীরে ভোট দিয়েছেন। 
     
    এদিকে জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
     
    প্রাথমিক ফলাফল
     
    ‘সি’ ক্যাটাগরি
    খালেদ মাসুদ পাইলট- ৩৫ ভোট
    দেবব্রত পাল- ৭ ভোট
     
    বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরি ও বিভাগে কত ভোট পড়েছে:
     
    ‘বি’ ক্যাটাগরিতে মোট ভোট- ৭৬ 

    ই ভোটের সংখ্যা- ৩৪টি 
    সশরীরে ভোটের সংখ্যা- ৯টি
    ভোট দেননি- ৩৩ জন
     
    ‘সি’ ক্যাটাগরি মোট ভোট- ৪৫
    ই ভোটের সংখ্যা- ৫টি
    সশরীরে ভোটের সংখ্যা- ৩৭টি
    ভোট দেননি- ৩ জন 
     
    রাজশাহী বিভাগে মোট ভোট- ৯
    ই ভোটের সংখ্যা- ৬টি
    সশরীরে ভোটের সংখ্যা- ১টি
    ভোট দেননি- ২ জন

    রংপুর বিভাগে মোট ভোট- ৯
    ই ভোটের সংখ্যা- ৩টি
    সশরীরে ভোটের সংখ্যা- ২টি
    ভোট দেননি- ৪ জন


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন