শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চ্যাটজিপিটি এখন সরাসরি স্পটিফাই ও বুকিং ডটকমের সঙ্গে সংযুক্ত

    চ্যাটজিপিটি এখন সরাসরি স্পটিফাই ও বুকিং ডটকমের সঙ্গে সংযুক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের জনপ্রিয় জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটি এখন সরাসরি স্পটিফাই, বুকিং ডটকমসহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেশন করতে পারবে। সোমবার এই নতুন ফিচারের উদ্বোধনের ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

    সানফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের ভেতরেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুক করা, কিংবা রিয়েল এস্টেট খোঁজার মতো কাজ করতে পারবেন।

    ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন টুল উন্মোচন করেন। তিনি জানান, অ্যাপ এসডিকে চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে, যা ব্যবহারকারীদের আরও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দেবে।

    প্রাথমিকভাবে বুকিং ডটকম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সঙ্গে কাজ শুরু করেছে। বছরের শেষের দিকে উবার, অলট্রেইলস এবং ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

    তবে ইউরোপে এখনই এই ফিচার ব্যবহার করা যাবে না, কারণ সেখানে এআই ব্যবহারের নিয়ম তুলনামূলকভাবে বেশি কঠোর।

    এই নতুন ইন্টিগ্রেশন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আরও শক্তিশালী হয়ে উঠবে। এখন ব্যবহারকারীরা চ্যাটের ভেতরেই ম্যাপ, প্লেলিস্ট বা অন্য অ্যাপ-ভিত্তিক ফিচার ব্যবহার করতে পারবেন।

    উদাহরণ হিসেবে, ব্যবহারকারী বলতে পারেন, স্পটিফাই, এই শুক্রবারের পার্টির জন্য একটা প্লে-লিস্ট বানাও। তখন স্পটিফাই সরাসরি চ্যাটের মধ্যেই সাড়া দেবে।

    ওপেনএআই জানিয়েছে, সাপ্তাহিকভাবে এখন প্রায় ৮ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। নতুন ফিচার চালুর ফলে এটি আরও পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন