শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৫ মিনিটে বানান ফ্যাট বার্নিং শসা-লেবুর ডিটক্স পানীয়

    ৫ মিনিটে বানান ফ্যাট বার্নিং শসা-লেবুর ডিটক্স পানীয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওজন কমানো, হজম ঠিক রাখা এবং শরীরকে ডিটক্সিফাই করার সহজ ও প্রাকৃতিক উপায় খুঁজছেন? শসা, লেবু, আদা এবং পুদিনার পুষ্টিগুণে ভরা এই বিশেষ পানীয় আপনার জন্য পারফেক্ট। শুধু মাত্র কয়েক মিনিটেই তৈরি, খালি পেটে পান করলে এটি শরীরের ফ্যাট বার্ন করতে, মেটাবলিজম বাড়াতে এবং টক্সিন দূর করতে সাহায্য করে। আসুন জানি, কীভাবে তৈরি করবেন এই স্বাস্থ্যকর ও শক্তি বৃদ্ধিকারী পানীয়।

    উপকরণঃ

    • শসা  – ১টা মাঝারি
    • লেবুর রস – ½ টা লেবু
    • আদা কুচি – ১ চা চামচ
    • পুদিনা পাতা – ৫-৬টা
    • পানি – ১ গ্লাস (প্রায় ২৫০ মি.লি.)

    প্রস্তুত প্রণালীঃ

    1. সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিন।
    2. ভালোভাবে ছেঁকে নিন।
    3. চাইলে ২-৩টা বরফ কিউব দিতে পারেন (ঠান্ডা পছন্দ করলে)।

    খাওয়ার নিয়মঃ

    • সকালে খালি পেটে বা নাশতার ৩০ মিনিট আগে পান করুন।
    • সপ্তাহে অন্তত ৫ দিন নিয়মিত খান।
    • চিনি বা লবণ কোনোভাবেই যোগ করবেন না।

    উপকারিতাঃ

    • ফ্যাট বার্ন করে ওজন কমাতে সাহায্য করে
    • শরীরের টক্সিন দূর করে
    • মেটাবলিজম বাড়ায়
    • হজমে সহায়তা করে

    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ