বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • টি-টোয়েন্টির আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডেতে নামছে বাংলাদেশ দল

    টি-টোয়েন্টির আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডেতে নামছে বাংলাদেশ দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজ দুই দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

    আফগানিস্তান বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭ নম্বরে অবস্থান করছে। ফলে তারা তুলনামূলকভাবে কিছুটা নিরাপদ মনে হলেও, সরাসরি বিশ্বকাপে খেলার জন্য এই সিরিজ থেকে প্রতিটি রেটিং পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলের লক্ষ্য স্পষ্ট – আফগানদের বিরুদ্ধে জয় নিশ্চিত করে বিশ্বকাপের প্রস্তুতি আরও মজবুত করা। সিরিজটি খেলোয়াড়দের মানসিক শক্তি, কৌশল এবং দলের সমন্বয় পরীক্ষার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তা ধরে রাখতে এই সিরিজে ভালো পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।

    বিশ্লেষকদের মতে, টি-টোয়েন্টিতে অর্জিত আত্মবিশ্বাস যদি ওয়ানডেতে রূপান্তরিত হয়, তবে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সূচকে উচ্চ র‌্যাংকিং নিশ্চিত করতে সক্ষম হবে।

     ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। এই তিন দেশের মধ্যে স্বাগতিক হিসেবে প্রোটিয়ারা সরাসরি বিশ্বকাপে খেলবে। এর বাইরে র‌্যাংকিংয়ের সেরা ৮ দলও সরাসরি যাওয়ার টিকিট পাবে। অর্থাৎ বাছাই পর্ব এড়াতে হলে ৯ নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।

    কিন্তু লাল-সবুজের প্রতিনিধিরা বর্তমানে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে। ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আজ শুরু হতে যাওয়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। টি-টোয়েন্টির মতো এই সিরিজেও রশিদদের ধবলধোলাই করতে পারলে এই লক্ষ্য পূরণ হবে মিরাজদের।

    ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ দল পাবে ৫ রেটিং পয়েন্ট। অর্থাৎ রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮২ এবং ৮ নম্বরে উঠে আসবে তারা। যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে ২ পয়েন্ট বাড়বে, ৭৭ থেকে দাঁড়াবে ৭৯ পয়েন্টে। সে ক্ষেত্রে মিরাজরা থাকবেন ১০ নম্বরেই। যদিও সময়সীমা শেষ হওয়ার আগে আরো একটি সিরিজ খেলবে বাংলাদেশ।

    সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। তাই আফগানদের বিপক্ষে সিরিজে এগিয়ে যেতে পারলে তখন কিছুটা চাপমুক্ত থাকবে বাংলাদেশ দল।
    পরিসংখ্যানে অবশ্য এগিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে দুই দলের মুখোমুখি ১৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১১টিতে, আফগানরা ৮টিতে। সর্বশেষ সিরিজেও সংযুক্ত আরব আমিরাত থেকে ট্রফি নিয়েই ফিরেছিলেন মিরাজরা। যদিও এবার দীর্ঘদিন পর এই সংস্করণে খেলতে নামবেন মিরাজরা। সর্বশেষ ওয়ানডে খেলেছিলের তিন মাস আগে। তবে টি-টোয়েন্টি সিরিজের পর জাকের আলী জানিয়েছেন, এসব নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুতিতেই জোর দিয়েছেন ক্রিকেটাররা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন