শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুবিতে শিক্ষার্থীদের কুরআন বিতরণ 

    কুবিতে শিক্ষার্থীদের কুরআন বিতরণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন বিতরণ করা হয়েছে। কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচী পালন করা হয়।

    বুধবার (০৮ অক্টোবর) গোলচত্ত্বরের পাশে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এই কর্মসূচিটি পালন করা হয়। 

    এসময় শিক্ষার্থীদের মাঝে তিনশো কুরআন বিতরণের পাশাপাশি কুরআন সম্পর্কিত কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। 

    এ ব্যাপারে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, 'আমরা সকলেই জানি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার যে পবিত্র কুরআনের অবমাননা করেছে। যারা কুরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদেরও ভিডিওটা দেখে হৃদয়ে নাড়া দিয়েছিলো। এটা সহ্য করার মতো না। আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারই প্রতিবাদস্বরূপ আমাদের এই কুরআন এন্ড কালচার স্টাডি ক্লাবের উন্মুক্ত কুরআন বিতরণ অনুষ্ঠান।'

    তিনি আরও বলেন, 'আমাদের প্রত্যেকের অন্তরে যেন এই আল কুরআনের আলো পৌঁছে যায়, আমাদের দিনের শুরুটা যেন হয় নামাজ দিয়ে এবং কুরআন পাঠের মাধ্যমে। এটা বাস্তবায়নের জন্য আমরা কুরআন বিতরণ কর্মসূচি পালন করছি।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন