বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কাঁচা হলুদের চমৎকার উপকারিতা ও ঘরোয়া রেমেডি

কাঁচা হলুদের চমৎকার উপকারিতা ও ঘরোয়া রেমেডি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কাঁচা হলুদ শুধু রান্নার স্বাদই বাড়ায় না, এটি স্বাস্থ্যের জন্যও অতুলনীয় উপকারী। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় কাঁচা হলুদের ব্যবহার করা হয়ে আসছে। এটি প্রদাহ কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং নানা ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। এই পোস্টে আমরা কাঁচা হলুদের গুরুত্বপূর্ণ উপকারিতা এবং সহজ ঘরোয়া রেমেডি সমূহ নিয়ে আলোচনা করব।

কাঁচা হলুদের উপকারিতা ও ঘরোয়া রেমেডি 

হলুদ শুধু রান্নার মসলা না, এটা ত্বক, চুল আর শরীরের এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ! 

  • কাঁচা হলুদের উপকারিতা:
  • ত্বক উজ্জ্বল করে
  • কাঁচা হলুদে থাকা কারকিউমিন ত্বককে ভিতর থেকে গ্লো দেয়।
  • ব্রণ ও দাগ দূর করে
  • অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপার্টি পিম্পল, দাগ ও ইনফ্লেমেশন কমায়।
  • ত্বকের রঙ সমান করে
  • নিয়মিত ব্যবহার করলে মুখের কালচে ভাব ও সানট্যান দূর হয়।
  • ইমিউন সিস্টেম শক্ত করে
  • হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • চুল পড়া কমায়
  • কাঁচা হলুদ স্ক্যাল্পের ইনফেকশন দূর করে চুলের গোড়া মজবুত করে।
  • যৌবন ধরে রাখে
  • অ্যান্টি-এজিং প্রোপার্টি ত্বকের রিঙ্কল ও ফাইন লাইন কমায়।

ঘরোয়া রেমেডি:

গ্লোয়িং ফেসপ্যাক:

কাঁচা হলুদ বাটা + টক দই + মধু

  • মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • মুখ হবে উজ্জ্বল, দাগমুক্ত ও ফ্রেশ।

ব্রণ কমানোর প্যাক:

কাঁচা হলুদ + লেবুর রস + গোলাপ জল

  • আক্রান্ত স্থানে লাগিয়ে শুকালে ধুয়ে ফেলুন।
  • পিম্পল কমাবে ও ত্বক পরিষ্কার রাখবে।

চুলের যত্নে:

কাঁচা হলুদ বাটা + নারকেল তেল

  • স্ক্যাল্পে ম্যাসাজ করে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • খুশকি দূর করে চুলের গোড়া শক্ত করবে।

শরীরের ভেতর থেকে ডিটক্স:

  • এক গ্লাস গরম দুধে এক চিমটি কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন।
  • ঠান্ডা, কাশি ও ইনফ্লেমেশন থেকে রক্ষা করবে।
  • প্রতিদিন একটু কাঁচা হলুদ মানেই—প্রাকৃতিক সৌন্দর্য আর ভেতর থেকে সুস্থতা! 

দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন