শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফ্যাটি লিভার দূর করার সহজ ঘরোয়া পানীয়

    ফ্যাটি লিভার দূর করার সহজ ঘরোয়া পানীয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যস্ত জীবনযাত্রা ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে দেশে ফ্যাটি লিভারের সমস্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অসুখ থেকেই ধীরে ধীরে শরীরে নানা রোগের আগমন ঘটে। তাই ফ্যাটি লিভারের সমস্যা কমাতে ভরসা রাখা যেতে পারে একটি বিশেষ পানীয়ের উপর।

    বিশেষজ্ঞরা বলছেন, লিভারে সাধারণত সামান্য ফ্যাট থাকে। তবে এই ফ্যাটের আধিক্য হলেই সমস্যা। সে ক্ষেত্রে লিভার ফাইব্রোসিস ও সিরোসিসের মতো অসুখ দেহে বাসা বাধে।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ঘরোয়া উপায়েই এ সমস্যার সমাধান করা যেতে পারে। এরজন্য ডায়েটে নিয়মিত রাখতে হবে একটি পানীয়।
     
    ডায়েটেশিয়ানরা বলছেন, লিভারে ফ্যাট জমার সমস্যা থেকে রেহাই দিতে পারে কফি। এদিকে ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শুভম বৎসও বলছেন একই কথা।
     
    নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করে তিনি বলেন, কেবল সকালের ঘুমভাব কাটাতেই নয়, কফি কিন্তু লিভারের দাওয়াইও হতে পারে।
     
    গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শুভম বৎস আরও বলেন, তবে এ কফি খেতে হবে দুধ, চিনি ছাড়া। কালো কফি লিভারের জন্য বেশ ভালো। শুধু তাই নয়, এটি লিভারে জমে থাকা ফ্যাট গলিয়ে দিতে পারে এবং লিভারকে দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকেও রক্ষা করতে পারে।

    এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ-এর একটি রিপোর্ট থেকে জানা যায়,  লিভারের রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে কালো কফি। এটি লিভারের সমস্যা যেমন দূর করে, তেমনি ক্যানসারের ঝুঁকিও কমায়।

    দিনে কতটুকু ব্ল্যাক কফি খাবেন?

    চিকিৎসক শুভম বলেন, দিনে তিন থেকে চার কাপ ব্ল্যাক বা কালো কফি খেলেই যথেষ্ট। এতেই লিভারের স্বাস্থ্য ভালো হবে, বিপাক হার বাড়বে, শরীরে ফ্যাট জমার মাত্রাও কমবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ