বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • এইচএসসির ফলাফল প্রকাশের সম্ভাব্য দিন ঘোষণা

    এইচএসসির ফলাফল প্রকাশের সম্ভাব্য দিন ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সম্ভাব্যভাবে আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হতে পারে। ১১টি শিক্ষা বোর্ডের যৌথ কমিটি (মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি) এই তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ১৬ অক্টোবরই ফলাফল ঘোষণা করা হবে।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    শিক্ষা বোর্ডের এ চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল ১৬ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তারিখ রেখে মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে ১৬ অক্টোবরই ফল প্রকাশ করা হবে।’

    এর আগে বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে জানিয়েছিলন, নিয়মানুযায়ী— ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। কিন্তু ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ফলে ১৬ অক্টোবরের মধ্যেই এইচএসসি ফল প্রকাশ করা হতে পারে।

    তিনি বলেছিলেন, ‘যতটুকু জানি, ফল তৈরির কাজ শেষ। আগামীকাল বৈঠকে সব বোর্ড চেয়ারম্যানের মতামত নেওয়া হবে। এরপর ১২ থেকে ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের তারিখ ঠিক করা হবে। বোর্ড থেকে তিনটি তারিখ দেওয়া হবে। তার মধ্যে একটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বড় কোনো ঝামেলা বা সমস্যা না থাকলে সেটিই শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করে দেবে।’

    চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষের দিন থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়।

    এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

    তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন মূলত সোয়া ১২ লাখের মতো এইচএসসি পরীক্ষার্থী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন