বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ঘুরে দাঁড়ানোর মিশনে হংকংয়ের পথে জামালরা

    ঘুরে দাঁড়ানোর মিশনে হংকংয়ের পথে জামালরা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান কাপ বাছাইপর্বে ফিরতি ম্যাচ খেলতে হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (১০ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেন জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন লাল-সবুজ দল। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর এবার নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই বিদেশের মাটিতে নামবে বাংলাদেশ।

    দলের সঙ্গে রয়েছেন প্রধান কোচ জেভিয়ার ক্যাবরেরা ও তার পুরো কোচিং স্টাফ। দলের পরিবেশ upbeat ও ইতিবাচক বলে জানিয়েছেন কোচ। তিনি বলেন, “আগের ম্যাচের ভুল থেকে শিখেছি আমরা। এবার আমাদের লক্ষ্য স্পষ্ট — প্রতিটি মিনিটে প্রতিপক্ষকে চাপে রাখা।”

    দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও আত্মবিশ্বাসী সুরে বলেন, “হংকং কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা জানি আমাদের সক্ষমতা। এবার আমরা শুধু লড়াই নয়, জয়ের জন্যই নামব।”

    ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় হংকংয়ের হংকং স্টেডিয়ামে। এই ম্যাচে ভালো ফল পেলে এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে বাংলাদেশের সম্ভাবনা জিইয়ে থাকবে।

    সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা হলেও এখনো টিকে আছে এশিয়ান কাপে খেলার আশা। কারণ, সিঙ্গাপুর ও ভারতের ম্যাচ ড্র হওয়ায় এখনো কাগজে-কলমে সুযোগ রয়েছে জামালদের সামনে।

    তবে কঠিন এক সমীকরণ এখন বাংলাদেশের সামনে। মূল পর্বে জায়গা করে নিতে হলে লাল-সবুজদের বাকি তিনটি ম্যাচেই জয়ের বিকল্প নেই। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। বিশেষ করে সিঙ্গাপুরের পারফরম্যান্স বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ধারণ করবে।

     যদি সিঙ্গাপুর বাংলাদেশ ও অন্য কোনো ম্যাচে হার বা ড্র করে, আর ভারত অন্তত একটি ম্যাচে পয়েন্ট হারায়, তাহলে বাংলাদেশের জন্য মূল পর্বের দরজা খুলে যেতে পারে।

    বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে হংকং। তারা এখন পর্যন্ত দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে এগিয়ে আছে। সিঙ্গাপুর রয়েছে দ্বিতীয় স্থানে, ভারত তৃতীয়, আর বাংলাদেশ তালিকার নিচে।

     বাংলাদেশ চাইবে হংকং যেন বাকি ম্যাচগুলোতেও জেতে শুধু বাংলাদেশের বিপক্ষে বাদে। এতে করে পয়েন্ট টেবিলে হংকং শীর্ষে থেকে গেলে অনুকূল ফলাফলে বাংলাদেশ দ্বিতীয় হয়ে এশিয়ান কাপে জায়গা করে নিতে পারে।

    হংকং পৌঁছে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে জামাল ভূঁইয়ার দল। স্থানীয় আবহাওয়া ও মাঠের সঙ্গে মানিয়ে নিতে এই সময়টিকে কাজে লাগাতে চায় কোচ ও খেলোয়াড়রা।

     ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের ফিরতি লড়াই। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩১ মার্চ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে।

    দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ঘরের মাঠে আমরা ভালো ফল পাইনি, কিন্তু সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। সবাই জয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিতে চাই।

    বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচ কার্যত ‘নকআউট পর্বের’ মতো। একটি জয় মানে এশিয়ান কাপে খেলার টিকিটের আশা জাগ্রত রাখা, আর সামান্য ভুলেই শেষ হয়ে যেতে পারে সেই স্বপ্ন। তাই নতুন উদ্যম ও দৃঢ় প্রত্যয়ে হংকং মিশনে নামছে জামাল-হামজারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন