শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবেক চেয়ারম্যান ইকাবালের সুস্থতার জন্য দোয়া-মিলাদ

    সাবেক চেয়ারম্যান ইকাবালের সুস্থতার জন্য দোয়া-মিলাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের রোগমুক্তি কামনায় মহান সৃষ্টি কর্তা আল্লাহতালার কাছে ফরিয়াদ করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার নলখোলা জামের মসজিদ, কেন্দ্রীয় মডেল মসজিদ ও  উপজেলা জামের মসজিদ সহ বিভিন্ন ইউনিয়ন মসজিদ গুলোতে অন্তভর্তীকালীন সরকার কর্তৃক অপসারণকৃত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের রোগমুক্তি কামনায় 
    এবং মুন্সি ইলিয়াস হোসেনর আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। 
    এসময় উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন দশমিনা শাখার উপদেষ্টা আলহাজ মজিবুর রহমান আজবাহার প্যাদা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকরুজ্জামান বাদল ও সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ। নলখোলা জামের মসজিদের ইমাম মুত্তি মাওলানা মো কবির হোসেন দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন। এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদারের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং দেশ জাতির সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দোয়া মিলাদ শেষে উপস্থিত সকলের হাতে মিষ্টি তুলে দেন।
    উল্লেখ্য: বৃহস্পতিবার সকাল গুরুত্বর অসুস্থ্য অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন