বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • শিক্ষাবিদ নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

    শিক্ষাবিদ নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে স্মরনসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । গত ২০২০ সালের ১০ই অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ মৃত্যুবরণ করেন। 

    বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় নিবেদিত এই শিক্ষাবিদ দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যাপনা করেছেন। তিনি ছিলেন একাধারে কবি, গবেষক ও সংস্কৃতিচর্চায় নিবেদিত সমাজমনস্ক ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে তাঁর গভীর গবেষণাধর্মী কাজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। পাশাপাশি লিখেছেন একাধিক কবিতা ও প্রবন্ধগ্রন্থ।

    শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা।

    তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এছাড়া পরিবারের উদ্যোগে বাদ আসর সিরাজগঞ্জের ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাঁ মাঠে এবং তাঁর জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন