শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফ্রিজে অবৈধ হরিণের মাংস, কয়রায় গৃহকর্তা গ্রেপ্তার

    ফ্রিজে অবৈধ হরিণের মাংস, কয়রায় গৃহকর্তা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনার কয়রায় ফ্রিজে রাখা ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কয়রা সদরের ৬ নম্বর কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।

    শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেলিম হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার করে। পরে তাকে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, “ফ্রিজে থাকা ৪৪ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়ের হয়েছে।”

    প্রাথমিক তদন্তে জানা গেছে, সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংসটি বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন