শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ছাতকে করুণা ইউটিউব চ্যানেলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ছাতকে করুণা ইউটিউব চ্যানেলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের ছাতকে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘করুণা মিউজিক ইউটিউব চ্যানেল’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। 

    শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকার এস. এম. শরিয়ত উল্লাহ এবং পরিচালনা করেন ডা. জসিম উদ্দিন। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালেক রাজা, এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না।

    দিনব্যাপী আয়োজনে মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীম সিদ্দিকী, জেসমিন জুমা, আলী ইনসান ও কাঙ্গাল মাসুক। 

    এছাড়াও উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর আব্দুল মমিন, হাসির রাজা সুরুজ মিয়া এবং করুণা মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল হামিদ বাঙালি। 

    অনুষ্ঠানে কেক কেটে করুণা ইউটিউব চ্যানেলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

    এসময় সংগীত, মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশনে অবদান রাখায় এশিয়ান টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্নাসহ বেশ কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    বক্তারা বলেন, “করুণা মিউজিক অল্প সময়েই স্থানীয় শিল্পীদের জন্য এক অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই চ্যানেল সংগীত ও সংস্কৃতির ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

    গান, হাস্যরস ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। শেষে দর্শক-শ্রোতারা ‘করুণা মিউজিক’-এর সফল যাত্রার ধারাবাহিক সাফল্য কামনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন