শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ওয়ানডে সিরিজে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

    ওয়ানডে সিরিজে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স খারাপ হয়েছে। প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ে হেরে যাওয়া টাইগারদের আজ জয় ছাড়া বিকল্প নেই। মেহেদি হাসান মিরাজের দল দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে।

    সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

    গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এই দুজনের বদলে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ।

     বাংলাদেশ :

    তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

    আফগানিস্তান :

    রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন