শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ২৪ দিন ওসি শূণ্য যশোরের বেনাপোল পোর্ট থানা

    ২৪ দিন ওসি শূণ্য যশোরের বেনাপোল পোর্ট থানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারণে শার্শা উপজেলায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। তদন্ত ওসি নেই দীর্ঘ ৭ বছর।

    থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়া বদলী হয়। ২৪ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। এরপর এই থানা চলছে অভিভাবকবিহীন। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর যাবত এ থানায় কোন তদন্ত ওসি নেই।

    ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের মানুষ আইন শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় বন্দর থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে চলেছে। নতুন ওসি যোগদান না করলে সেখানে শুন্যতা তৈরী হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পড়ে। 

    এর ফলে অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।

    সীমান্তের গুরুত্বপুর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারনা বেড়ে গেছে। দুর দুরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে চেকপোষ্ট এলাকায় প্রতিদিন ছিনতাই প্রতারনা হলেও দেখার কেউ নেই। দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতারকরা ওসির বদলীর কথা শুনার পর তাদের অপরাধমূলক কাজ আরো বাড়িয়ে দিয়েছে। তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমূলক কর্মকান্ড চলছে। এ ছাড়া সম্প্রতি গাঁজা ফেনসিডিল এর চালানও ভারত থেকে বেশী আসছে। আর দুর দুরান্ত থেকে নেশার আশায় আসা তরুন যুবকরা বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় ভীড় জমাচ্ছে। কারন এসব জায়গায় হাত বাড়ালে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য।

    এ ব্যাপারে শার্শা থানার ওসির দায়িত্বে থাকা এস আই মানিক কুমার সাহা বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আমি বর্তমানে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রæত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি কোন সমস্যা হচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন